উপকরণঃ
সেদ্ধ ও আতপ চালের গুঁড়া ৫০০ গ্রাম
পাটালী ১ কাপ (আধা ভাঙা)
নারকেল কুরানো বড় ১ কাপ
লবণ আধা চা চামচ
পানি সামান্য
পিঠার জন্য ছোট ২টি বাটি ও ২ টুকরো পাতলা কাপড়।
প্রণালীঃ
চালের গুঁড়া, লবণ ও পানি একসঙ্গে মেশাতে হবে। বাঁশের চালুনিতে করে চেলে নিতে হবে। এবার বাটিতে নারকেল দিয়ে অল্প চালের গুঁড়া দিয়ে তার মাঝখানে গর্ত করে গুড় দিয়ে ওপরে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। এবার পাতলা কাপড় ভিজিয়ে পিঠা ঢেকে দিয়ে বাটির নিচ পর্যন্ত কাপড় ধরে বাটিটি উল্টে দিয়ে ফুটন্ত পানির ওপর ছিদ্র করা ঢাকনার ওপর বসিয়ে বাটিটি উঠিয়ে পিঠার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। পাঁচ-ছয় মিনিট পর পিঠা উঠিয়ে পরিবেশন করুন।
Thanks
ReplyDelete