Wednesday, 19 February 2014

দই রুই

DSC06110-001
উপকরনঃ
বড় রুই মাছ – ৪ পিস
টক দই – ১/২ কাপ
চিনি – ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
লবণ স্বাদমত
কিসমিস ৫/৬ টি
ঘি ১ চা চামচ
ফোঁড়ন এর জন্যঃ
তেল – ২ টেবিল চামচ
শুকনা মরিচ – ৩/৪ টা
তেজপাতা ২ টি
দারুচিনি ২ টি
এলাচ ২ টি
প্রণালীঃ
মাছের টুকরোয় লবন ও হলুদ মাখিয়ে  ভেজে তুলে রাখুন। করিয়ে তেল দিয়ে ফোঁড়ন এর উপকরন গুলো দিয়ে ১ মিনিট নাড়ুন। এখন আদা বাটা ,রসুন বাটা,পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে নাড়ুন। এবার দই দিয়ে একটু নেড়ে মাছ গুলো উপরে দিয়ে অল্প পানি দিন। এখন চিনি ও  কিসমিস দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। নামানোর আগে ঘি দিয়ে দিন। ভাত অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন।

আফগানি পেস্তা

66811_313730825439801_687154178_n
উপকরনঃ
গুড়া দুধ ২ কাপ
চিনি ২ কাপ
পেস্তা বাদাম কুচি ১ কাপ
দারচিনি ২টি
এলাচ ২ টি
প্রনালিঃ
চিনি ও সামান্য পানি দিয়ে ঘন সিরা বানিয়ে নিন। চুলা থেকে নামিয়ে সিরার সাথে দুধ, দারচিনি ও এলাচ দিয়ে খুব ভাল ফেটুন। মিক্সচার টি মসৃণ হয়ে এলে দারচিনি ও এলাচ উঠিয়ে ফেলুন। এখন পাত্রে ডেলে পেস্তা বাদাম দিয়ে দিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

তালের মিষ্টি

1185096_332535336892683_809356939_n
উপকরনঃ
সিরাঃ
চিনি ২ কাপ
পানি ২ কাপ
মিষ্টিঃ
ফুল ক্রিম মিল্ক পাউডার ৩ টেবিল চামচ
তালের ঘনো রস ১/২ কাপ
ময়দা পৌনে ১ কাপ
বেকিং পাউডার দেড় চা চামচ
ঘি/তেল ২ টেবল চামচ
চিনি ২ টেবিল চামচ
ডিম ১ টি
তেল ভাজার জন্য
প্রণালী :
১. ২ কাপ চিনির সাথে ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে সিরা করুন।
২. ময়দা,বেকিং, পাউডা্র, মিল্ক পাউডার এক সাথে মিশান।
৩. তেল, ডিম,তালের ঘনো রস,চিনি এক সাথে ফাটুন।মিশনো ময়দা দিয়ে মেখে খামির করুন। খামির টি পছন্দ মত ভাগ করুন।
৪. হাতের তালুরতে ঘি মাখিয়ে প্রত্যেক ভাগ খামির গোল করে রাখুন।
৫. গরম ডুবো তেলে ডিপ লাল করে ভেজে সিরাই ছারুন। ৪-৫ ঘণ্টা সিরাই রাখার পর পরিবেশন করুন।

Sunday, 9 February 2014

মজাদার ডিম পোঁচ কারি




উপকরণ:

১. ডিম ৪টি
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৪. আদা ও রসুন বাটা ১ চা-চামচ
৫. দারচিনি ২ টুকরো
৬. এলাচ ২টি
৭. হলুদের গুঁড়ো আধ চা-চামচ
৮. মরিচ গুঁড়ো আধ চা-চামচ
৯. টমেটো কুচি ১/২ কাপ
১০. তেল প্রয়োজনমতো
১১. লবণ স্বাদমতো
১২. পানি ১ কাপ।
প্রণালী :

-ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে লাল করে নিন। এই ভাজা পেঁয়াজে আবার পেঁয়াজ বাটা, আদাবাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, হলুদ-মরিচ গুঁড়ো , লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
-মসলা কষা হলে টমেটো কুচি দিন। এক কাপ পানি দিন দিন।
-ঝোল ফুটে উঠলে তাকে ঘন হতে দিন। ঘন হলে তাতে একে একে ডিম গুলো ভেঙে দিয়ে দিন। খুব সাবধানে দেবেন যেন কুসুম ভেঙে না যায়।
-এবার ঢাকনা দিয়ে মৃদু আছে রেখে দিন ডিম জমাট বাঁধার জন্য।
-ঝোল ঘন হয়ে ডিম জমে গেলে এলে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিন

সিজলিং বিফ

1383173_352587314887485_430231155_n
উপকরনঃ
আধা কেজি গরুর মাংস (হাড় ছাড়া)
এক কোয়া (মাঝারী আকৃতির) রসুন কুচি
২টি পেয়াজ (বড়) মাঝে কেটে ভাঁজে ভাঁজে ছাড়ানো
১টা ক্যাপসিকাম (লম্বা লম্বা করে কাটা)
১/২ কাপ টমেটো সস
২ টেবিল চামচ সয়া সস
১ চা চামচ চিলি সস
১ টেবিল চামচ ফিশ সস
১/২ চা চামচ স্বাদ লবন
১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ চা চামচ মরিচ টালা গুঁড়া
২টি শুকনা মরিচ (মাঝে দিয়ে চেড়া )
পরিমান মত সরিষার তেল
পরিমান মত লবন/ পানি
সিজলিং ট্রে (থাকলে ভালো)
প্রণালীঃ
-মাংস পাতলা লম্বা করে টুকরা করুন।
-মাংসে সয়াসস, ফিশ সস, চিলি সস, টমেটো সস, কর্ন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন।
-কড়াইতে মাংস ও অল্প পানি দিয়ে সেদ্ধ করে পানি গায়ে গায়ে লাগিয়ে ফেলুন।
-আরেকটি পাত্রে সরিষার তেল গরম করে নিন ভালো করে।
-তেলে শুকনো মরিচ চেড়া, রসুন ও পেঁয়াজ দিয়ে ভাজুন।
-পেঁয়াজ সামান্য নরম হলে ক্যাপসিকাম স্বাদ লবণ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও মাংস দিয়ে নাড়ুন।
-এবার চুলায় সিজিলিং ট্রে দিয়ে খুব ভালো করে গরম করে নিন।
-গরম ট্রেতে মাখন দিয়ে মাংস ঢেলে হালকা পোড়া পোড়া করে মাংস ভেজে নিন।
-সিজলিং ট্রে না থাকলে ফ্রাই প্যানেই মাংস হালকা পোড়া পোড়া করে ভেজে নিন। ধোঁয়া ওঠা শুরু করলে এবং ঘ্রাণ বের হলে নামিয়ে ফেলুন।
-ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার সিজলিং বিফ।

চিকেন ক্যাশোনাট সালাদ

1378752_355705734575643_1589120960_n




উপকরণঃ
অলিভ অয়েল ১ টে. চামচ
তিল তেল ১ টে. চামচ
বাটার ২ টে. চামচ
চিকেন কুচি আধা কাপ
কাজু বাদাম কোয়ার্টার কাপ
বেবি কর্ণ ৪-৫ টি
পেঁয়াজ আধা কাপ
গাজর আধা কাপ
লাল মরিচ ২ টি
মাশরুম আধা কাপ
কাপ্সিকাম আধা কাপ এর একটু কম
রসুন বাটা ১ টে. চামচ
সয়া সস ২ টেবিল চামচ
অয়েস্টার সস ২ টেবিল চামচ
সরিষা গুড়া ১ চা চামচ
চিনি ২ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
কনফ্লয়ার ১/২ কাপ
প্রণালিঃ
-চিকেন জুলিয়ান ও সবজী কাট করে কাটুন। কনফ্লয়ার মাখিয়ে বাটারে চিকেন ভেজে নিন।
- চিকেন এর সাথে সব উপকরন গুলো দিয়ে ৩ মিনিট রান্না করুন।
-তৈরি হয়ে গেল চিকেন ক্যাশোনাট স্যালাদ।

Saturday, 8 February 2014

মেথি ভুনা

1380336_355669911245892_309418662_nImage
উপকরণঃ
গরুর বুকের মাংস ১ কেজি
দেশি পেঁয়াজ বাটা আধা কাপ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া দেড় চা চামচ
মরিচের গুঁড়া ২ চা চামচ
ধনে গুঁড়া ২ চা চামচ
জিরা ও গোলমরিচ দেড় চা চামচ
তেজপাতা ২টি
দারচিনি ৪ টুকরা
এলাচি ৪টি
লবণ স্বাদ অনুযায়ী
তেল আধা কাপের একটু বেশি
মেথি সিকি চামচ
পেঁয়াজ মিহি টুকরা ১/২ কাপ
প্রণালিঃ
মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মেথি, আধা কাপ তেল এবং পেঁয়াজের টুকরা বাদে অন্য সব উপকরণ একত্রে ১ টেবিল চামচ তেল দিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। এবার ১০ মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচ সামান্য বাড়িয়ে ৩ থেকে ৪ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। ১৫ মিনিট পর আঁচ কমিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। পানি প্রায় শুকিয়ে মাংস সেদ্ধ হয়ে এলে পাশের চুলায় ফ্রাইপ্যানে আধা কাপ তেলে মেথির ফোড়ন দিন। তারপর এতে পেঁয়াজ সোনালি রং করে ভেজে মাংস তরকারি বাগার দিন। তেল ও বেরেস্তার সঙ্গে মাংস যেন ভালো করে মিশে, সেটা খেয়াল রাখবেন। আধা কাপ গরম পানি দিয়ে মৃদু আঁচে ঢেকে রান্না করুন। মাংসের গায়ে মসলা লেগে ভুনা ভুনা হয়ে তেলের ওপরে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।