উপকরনঃ
আধা কেজি গরুর মাংস (হাড় ছাড়া)
এক কোয়া (মাঝারী আকৃতির) রসুন কুচি
২টি পেয়াজ (বড়) মাঝে কেটে ভাঁজে ভাঁজে ছাড়ানো
১টা ক্যাপসিকাম (লম্বা লম্বা করে কাটা)
১/২ কাপ টমেটো সস
২ টেবিল চামচ সয়া সস
১ চা চামচ চিলি সস
১ টেবিল চামচ ফিশ সস
১/২ চা চামচ স্বাদ লবন
১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ চা চামচ মরিচ টালা গুঁড়া
২টি শুকনা মরিচ (মাঝে দিয়ে চেড়া )
পরিমান মত সরিষার তেল
পরিমান মত লবন/ পানি
সিজলিং ট্রে (থাকলে ভালো)
প্রণালীঃ
-মাংস পাতলা লম্বা করে টুকরা করুন।
-মাংসে সয়াসস, ফিশ সস, চিলি সস, টমেটো সস, কর্ন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন।
-কড়াইতে মাংস ও অল্প পানি দিয়ে সেদ্ধ করে পানি গায়ে গায়ে লাগিয়ে ফেলুন।
-আরেকটি পাত্রে সরিষার তেল গরম করে নিন ভালো করে।
-তেলে শুকনো মরিচ চেড়া, রসুন ও পেঁয়াজ দিয়ে ভাজুন।
-পেঁয়াজ সামান্য নরম হলে ক্যাপসিকাম স্বাদ লবণ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও মাংস দিয়ে নাড়ুন।
-এবার চুলায় সিজিলিং ট্রে দিয়ে খুব ভালো করে গরম করে নিন।
-গরম ট্রেতে মাখন দিয়ে মাংস ঢেলে হালকা পোড়া পোড়া করে মাংস ভেজে নিন।
-সিজলিং ট্রে না থাকলে ফ্রাই প্যানেই মাংস হালকা পোড়া পোড়া করে ভেজে নিন। ধোঁয়া ওঠা শুরু করলে এবং ঘ্রাণ বের হলে নামিয়ে ফেলুন।
-ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার সিজলিং বিফ।
No comments:
Post a Comment