Friday, 7 February 2014

মাছের মুঠো কাবাব

1454707_363872180425665_1425205789_n
উপকরণ:
ভেটকি মাছে ৫০০ গ্রাম
পাউরুটি ভেজানো ৩ পিস/আলু সিদ্ধ
লবণ পরিমাণমতো
কাঁচামরিচ ২-৩টি
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা ও রসুন বাটা ১ চাচামচ
ডিম ১টি
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১টেবিল চামচ
টমেটোকুচি ১টি
ফিস সস১ চা চামচ
জিরা গুড়া১/২ চা চামচ
মরিচ গুড়া ১/২ চামচ
সয়াসস ১ চা চামচ
তেল ২ টেবিল চামচ
প্রনালি:
মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিন। মাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিন। তেল বাদে সব উপকরন দিয়ে ভালো করে মেখে নিন। ইলেক্ট্রিক ওভেন ৫ মিনিট প্রি হিট করুন। ট্রে তে তেল তার উপর মাছ গুলো মুঠো করে সুন্দর করে সাজিয়ে ১৮০ ডিগ্রী তে ২৫ মিনিট বেক করুন। নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment