Friday, 7 February 2014

চকলেট উইথ ভ্যানিলা লেয়ার কেক

চকলেট উইথ ভ্যানিলা লেয়ার কেক

উপকরনঃ
ডিম ৫ টি
ময়দা ১ কাপ
তেল ১ কাপ
বেকিং পাওডার দেড় চা চামচ
গুরা দুধ ২ টেবিল চামচ
চিনি ১ কাপ
কোকো পাউডার ১ টেবিল চামচ
চকলেট এসেন্স ১/২ চা চামচ
ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
প্রনালিঃ
* প্রথমে ডিম এর সাদা অংশ খুব ভাল করে ফাটে নিন তারপর কুসুম দিয়ে আবার ফাটুন।
* ময়দা বেকিং পাওডার,গুরা দুধ, এক সাথে চেলে নিন।
* এরপর ডিম এর সাথে অল্প অল্প করে চিনি ও তেল মেশান।
* এরপর ময়দা বেকিং পাওডার,গুরা দুধ খামির এর সাথে অল্প অপ্ল করে মেশান।
* খামির দুই ভাগে ভাজ কারুন।
*এক ভাগে ভ্যানিলা এসেন্স মেশান ও অন্য ভাগে কোকো পাউডার এবং চকলেট এসেন্স মেশান
* প্যান এর চার পাশে কাগজ দিয়ে খামির দুই টা ঢেলে দিন।
* ইলেক্ট্রিক ওভেন এ ২০০ ডিগ্রী তে ৩৫ মিনিট বেক করুণ।
*কেক হয়ে গেলে সুতা দিয়ে কেটে লেয়ার করে ঠাণ্ডা করুন।
চকলেট আইসিংঃ
উপকরনঃ
কোকো পাউডার ১/২ কাপ
চকলেট বার ১ টি (মাঝারি)
চিনি ১/২ কাপ
তেল ১ টেবিল চামচ(ইচ্ছা)
প্রনালিঃ
১ কাপ পানিতে চকলেট বার, তেল ও চিনি চুলাই দিয়ে নাড়ুন। ঘন হলে নামিয়ে নিন।
এখন এরপর কেক এর উপর চকলেট এর স্তরা দিয়ে ওপরে অন্য টুকরা রাখুন এখন উপরে চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment