Thursday, 6 February 2014

টিকিয়া কাবাব

উপকরনঃ
মাংস ১/২ কেজি(হাড় ও চর্বি ছাড়া), আদা, রসুন ও পেঁয়াজ টুকরা করা ১ কাপ, শুকনা মরিচ ৫-৭টি, লবণ স্বাদ অনুযায়ী, গরম মশলা আস্ত দুই-তিনটি, এলাচ, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা ১/২ চামচ, জিয়াত্রি ১ চা চামচ, ডিম দুইটি,ছোলার ডাল ২৫০ গ্রাম, পরিমাণমতো পানি ও তেল ভাজার জন্য।

প্রনালিঃ
প্রথমে মাংস ভালো করে ধুয়ে একটু ছেঁচে নিন। তাতে সব কাটা মশলা, আস্ত গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, ডাল ও পরিমাণমতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে শুকনা শুকনা করে গরম অবস্থায় বেটে তাতে ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোল গোল চ্যাপটা করে গরম ডুবো তেলে ভেজে কিচেন টিস্যুতে তুলে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন টিকিয়া কাবাব।

No comments:

Post a Comment