উপকরনঃ
খাসির মাংস- ২ কেজি
আলু- ১/২ কেজি
পোলাও চাল/ বাসমতী চাল- ১ কেজি
আলু বোখারা- ১০টি
পিঁয়াজ কুচি- ২ কাপ
আদা বাটা- দেড় টেবিল চামচ
শাহী জিরা- বাটা ১ চা চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টক দই- ১ কাপ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
লবণ-প্রয়োজন মতো
পোস্তা বাটা- ১ টেবিল চামচ
ঘি- ১/২ কাপ
তেল- ১ কাপ
গুড়া দুধ- ১/৪ কাপ
জয়ফল ও জয়ত্রী বাটা- ১/২ চা চামচ করে
এলাচ ৫টি
গোল মরিচ ৮টি
দারচিনি ৩-৪ টি
তেজপাতা ৩ ৮ টি
গরম পানি ৮ কাপ
শান বোম্বাই বিরিয়ানির মসলা হাফ প্যাকেট
প্রণালীঃ
মাংসের সঙ্গে দই, বাটা মশলা, মরিচ গুঁড়া, লবণ ও শান বিরিয়ানির মসলা দিয়ে মাখিয়ে ১-২ ঘণ্টা ম্যারিনেট করুন। ম্যারিনেট করা মাংস তেল দিয়ে রান্না করুন। আলু কেটে ভেজে নিন।পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ঘি তেল একসঙ্গে চুলায় দিয়ে একটু গরম হলে তাতে পেয়াঁজ কুচি দিয়ে নাড়ুন, বাদামী করে বেরেস্তা ভেজে তুলে রাখুন। ঐ তেলে গরম মসলা, কিসমিস ও তেজপাতার চাল হালকা ভাজে নিন। এখন চালে পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে গুড়া দুধ ও লবন দিয়ে দিন। চাল আধা সিদ্ধ হলে রান্না করা মাংস দিয়ে দিন। আলু বোখারা ও আলু দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। মৃদু আঁচে ১০-১৫ মিনিট রাখুন। নামিয়ে উপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment