উপকরণ:
বাসমতী চাল ২ কাপ
তেল/ঘি ১/২ কাপ
পেঁয়াজকুচি আধা কাপ
দারচিনি ৪ টুকরা
এলাচ ৪টি
লবঙ্গ ৩টি
তেজপাতা ২টি
আদাবাটা ১ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
লবন পরিমান মত
কিশমিশ ১ টেবিল-চামচ
চিনি ১/২ চা-চামচ
পেস্তা বাদামের কুচি ১ টেবিল-চামচ।
কাঁচা মরিচ আস্ত ৩/৪ টি
পানি ৪ কাপ
প্রণালি:
চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করে ওঠাতে হবে। ওই ঘিয়ের মধ্যে সব বাটা মসলা ও গরম মসলা, তেজপাতা, লবণ দিয়ে সামান্য কষিয়ে চাল দিয়ে একটু নারুন। । এখন ৪ কাপ গরম পানি দিয়ে দিন। পানি ফুটে গেলে কাঁচা মরিচ, পেস্তা বাদাম ও কিসমিস দিয়ে চুলার আঁচ কমিয়ে ডেকে দিন। ১০-১৫ মিনিট ওমে রখুন। এখন নামিয়ে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment